কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৩০পিচ ইয়াবাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার থানাঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে পাকুন্দিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরখামা গ্রামের নাছির উদ্দিনের ছেলে শরীয়ত উল্লাহ (৩৮) ওরফে দুদু এবং একই গ্রামের খোকন মিয়ার ছেলে মোক্তার হোসেন (২৩)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান জানান, সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার থানাঘাট এলাকা থেকে ৩০পিচ ইয়াবাসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনেই ইয়াবা কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে শরীয়ত উল্লাহ ওরফে দুদুর কাছ থেকে ২৫পিচ ও মোক্তার হোসেনের কাছ থেকে পাঁচ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর ৩৬(১)এর ১০(ক)/৪০ধারায় মামলা রুজু করে মঙলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এস.আর