বাংলাদেশ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। এদিকে গাজীপুরে নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে আনিসুলের। ৩ বছরের ছেলে সাফরানকে নিয়ে শোকে স্তব্ধ এএসপি আনিসুল করিম শিপনের স্ত্রী শারমীন।
সুস্থ হতে বরিশাল থেকে ঢাকায় এসে সুস্থতার পরিবর্তে গ্রামের বাড়ি ফিরলেন আনিসুল করিমের নিথর দেহ। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে জানাজা শেষে আনিসুলের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান আইনশৃঙ্খলা বাহিনীসহ সাধারণ মানুষ। পরে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এ সময় স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঠিক বিচার দাবি করেন।
তার দীর্ঘদিনে বন্ধুরা জানান, এই মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছি না। একজন মানুষকে কীভাবে পিটিয়ে হত্যা করা হয়। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।
বার্তাবাজার/কে.জে.পি