সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর তার মৃত্যুকে হত্যা বলছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালটি অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠা করে দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে চিকিৎসার নামে অবৈধ অর্থ অর্জন করে আসছিল আসামিরা।
এ ঘটনায় আজ মঙ্গলবার গ্রেফতার ১০ জনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আদাবর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফারুক মোল্লা। রিমান্ড আবেদনে এমনটাই উল্লেখ্য করেছেন তদন্তকারী কর্মকর্তা।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা সকলেই হাসপাতালে বাবুর্চি, ওয়ার্ডবয়, মার্কেটিং অফিসার, কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত। মামলার এজাহারে বর্ণিত ১১-১৫ নম্বর ক্রমিকে আসামিরা অনুমোদন ব্যতীত উল্লিখিত হাসপাতালটি প্রতিষ্ঠা করে দীর্ঘদিন যাবৎ প্রতারণার মাধ্যমে চিকিৎসার নামে অবৈধ অর্থ অর্জন করে আসছিল।
বার্তাবাজার/অমি