অস্ত্র মামলায় সাবেক সেনা কর্মকর্তাসহ ৪ জনের যাবজ্জীবন

অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধারের মামলায় সাবেক কর্নেল সহিদুল ইসলাম খান ও তার স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

কারাদণ্ডপ্রাপ্ত অপর ২ আসামি সৈয়দ আকিদুল ইসলাম ও খোরশেদ আলম কারাগারে রয়েছে।

মামলার আরেক আসামি জহিরুল ইসলাম মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়। আর পলাতক রয়েছে অবসরপ্রাপ্ত কর্নেল সহিদুল ইসলাম খান ও তার স্ত্রী।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৯ সালের জানুয়ারিতে কর্নেল সহিদুলের ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসায় অস্ত্র ও গুলি পাওয়ার ঘটনায় মামলাটি হয়। ক্যান্টনমেন্ট থানার মামলা নম্বর- ১২(১)১৯। মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর