ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরতুজা, সম্পাদক সাব্বির
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। এতে দৈনিক আমাদের নতুন সময় এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুরতুজা হাসান সভাপতি ও দৈনিক খবরপত্রের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাব্বির আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইবি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অধ্যাপক ড. শেখ আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ কমিটি ঘোষণা করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ, রিপোর্টার্স ইউনিটির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ।
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহা. সাইদুর রহমান। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক আতাউল হক এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আরিফুল ইসলাম। এছাড়া নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ।
১৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদে মনোনীতরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক আমার সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহমুদুল হাসান কবীর। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক গণমানুষের আওয়াজ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আমিনুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমাদের অর্থনীতি এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিমুল হাসান।
দপ্তর সম্পাদক- পদে বার্তা বাজার এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোস্তাফিজ রাকিব। কোষাধ্যক্ষ পদে দৈনিক জনবাণী এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোয়াজ্জেম আদনান। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একাত্তর নিউজ টিভি এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেজা আহমেদ জয়।
কার্যনির্বাহী সদস্য, যথাক্রমে ডেইলি আওয়ার টাইম এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোহান সিদ্দিকী, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফারহানা নওশিন তিতলী, বিডিটুডেস এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাথিয়া ঐশী, মুক্ত ক্যাম্পাস এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহীন আলম, ডেইলি অবজারভার এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাসুদুর রহমান মাসুদ, বাংলাদেশ নিউজ এজেন্সি এর বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তারিক সাইমুম এবং একাত্তর জার্নাল এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহরিয়ার কবির রিমন, বাংলা পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জীম আহাম্মেদ।
বার্তাবাজার/অমি