ঠিকাদার জি কে শামীমসহ ৮ আসামির বিরুদ্ধে ১৯শে নভেম্বর থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। আজ দুপুরে ঢাকার বিশেষ জজ আদালতে তার বিরুদ্ধে অর্থপাচার মামলায় অভিযোগ গঠনের শুনানি হয়।
এর আগে শামীমসহ ৮ আসামিকে আদালতে আনা হয়। এ মামলায় অপর আসামিরা হলেন, দেলোয়ার হোসেন, মোরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আনিছুল ইসলাম।
গত ৪ঠা আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ আদালতে জিকে শামীম ও তার সাত দেহ রক্ষীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। গত ৫ই অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মামলার অভিযোগপত্র গ্রহণ করেন।
বার্তাবাজার/কে.জে.পি