বরিশাল শহরের উপকণ্ঠের ইউনিয়ন কাশিপুরের চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লাকে সাময়িক বহিস্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়। গত ৩ নভেম্বর তাকে বহিস্কার করে নির্দেশনা প্রদান করা হয়।
সোমবার (৯ নভেম্বর) সেই নির্দেশনা এসে পৌঁছে বরিশালে।
বরিশাল সদরের ইউএনও মুনিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবহন সেক্টরে চাঁদাবাজীর ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার হওয়া লিটন মোল্লাকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়। পাশাপাশি আগামী ১০ দিনের মধ্যে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না সেই কারন দর্শানোর জন্য নোটিশ দেয়া হয়েছে।
লিটন মোল্লা কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বরিশাল জেলা টেম্পু মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি।
অভিযোগ রয়েছে, দূরপাল্লার বিভিন্ন রুটে চলাচল করা গোল্ডেন লাইন পরিবহনের নথুল্লাবাদ বাস টার্মিনালের ম্যানেজার শহিদুল ইসলামের নিকট প্রতি মাসে ২৫ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছিল লিটন মোল্লা।
এরপর থেকে লিটনের সন্ত্রাসী বাহিনী গোল্ডেন লাইন কাউন্টারে এসে ম্যানেজারকে হয়রানি শুরু করে, বাসে যাত্রী তুলতে গেলে বাধা দেয়। ভয়ভীতি দেখিয়ে কয়েক মাস চাঁদার টাকাও নেয়। করোনার কারণে যাত্রী না থাকায় পরিবহনের আয় কমে যায়।
এ কারণে মে ও জুন দুই মাস চাঁদার টাকা দিতে না পারায় গত ২২ জুলাই রাত ১২টার দিকে ম্যানেজার শহিদুল ইসলামকে মারধর করের লিটন মোল্লা ও তার সহযোগীরা। এসময় তার সঙ্গে থাকা গোল্ডেন লাইন পরিবহন কোম্পানির দুই লাখ ৪৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ২৩ জুলাই এয়ারপোর্ট থানায় মামলা করেন ম্যানেোর শহিদুল ইসলাম। পরে ২৯ আগস্ট (বৃহস্পতিবার) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করেন।
বার্তাবাজার/অমি