যশোরের বেনাপোলে জাল টাকা সহ মোছাঃ লিপি বেগম(৪১)নামে এক নারীকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর)রাতে বেনাপোল ফুটপাতের একটি ফলের দোকানে ফল কেনার সময় তাকে জাল টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত নারী হলেন, বেনাপোল পোর্ট থানা ধীন দৌলতপুর (সরদার পাড়া) গ্রামের মোঃ মতিয়ার রহমানের স্ত্রী লিপি বেগম(৪১)।
ফলের দোকানদার অসীম জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় আমার ফলের দোকানে এসে কেনাকাটা করেন। কেনাকাটা শেষে ১০০০ হাজার টাকার নোট আমাকে প্রদান করেন।ওই টাকাটি দেখে আমার সন্দেহ হওয়ায় আমি ঐ মহিলাকে সঙ্গে করে বাজার কমিটির কাছে নিয়ে যায়। বাজার কমিটি উক্ত ঘটনা থানা পুলিশকে অবহিত করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজার কে বলেন, সোমবার সন্ধ্যায় বেনাপোল বাজার কমিটি থেকে একটি ফোন আসে তারা বলেন যে বেনাপোল বাজারে জাল টাকাসহ একটি নারীকে আটক করা হয়েছে। আপনারা শীঘ্রই আমাদের বাজার কমিটির অফিসে আসেন।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় উক্ত মহিলাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করাহয়। আসামীকে জিজ্ঞাসাবাদে একপর্যায়ে সে স্বীকার করে যে, বেশ কিছু দিন ধরে জাল টাকা দিয়ে বিভিন্ন দোকানে কেনাকাটা করে এবং তার নিকট আরো ০৩ টি ১০০০ (এক হাজার) টাকার জাল নোট আছে। তখন তিনি তার হাতে থাকা ব্যাগের মধ্যে হইতে ০৩ (তিন) টি ১০০০ (এক হাজার) টাকার জাল নোটসহ সর্বমোট ০৪ টি ১০০০ (এক হাজার) টাকার জাল নোট নিজ হাতে বের করে দেয়। তাৎক্ষনিক উপস্থিত সাক্ষীদের সম্মুখে এসআই মোঃ মোস্তাফিজুর রহমান জব্দ তালিকা মূলে জব্দ করেন।
তিনি আরো বলেন, এ ঘটনায় ওই ফলের দোকানদার অসিম বাদী হয়ে একটি এজাহার দায়ের করেন।যাহার প্রেক্ষিতে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যাহার নং—১৫ তারিখ—০৯/১১/২০২০।আসামিকে আজ (১০ নভেম্বর) যশোর আদালতে সোপর্দ করা হবে।
বার্তাবাজার/অমি