রাজধানীর আদাবরে অবস্থিত মাইন্ড এইড হাসপাতালে চিকিৎসাধীন মানসিকভাবে অসুস্থ বাংলাদেশ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিমকে হাসপাতালের কর্মীরা পিটিয়ে হত্যার গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গেছে। সংস্থার একজন কর্মকর্তার এমন হত্যাকাণ্ডের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের বক্তব্য জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় শ্যামলীতে উপপুলিশ কমিশনারের কার্যালয়ে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাবেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
পুলিশের তেজগাঁও বিভাগের পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আদাবরের মাইন্ড এইড নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে হাসপাতাল কর্মীদের মারধরে মৃত্যু হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিমের।
বার্তাবাজার/কে.জে.পি