জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগের শুনানি আজ

অর্থপাচার মামলায় জি কে শামীমসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ মঙ্গলবার।

দুপুরে ঢাকার বিশেষ জজ-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

এ মামলায় অপর আসামি হলেন, মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।

এর আগে গত ২রা নভেম্বর অভিযোগ গঠনের শুনানির পিছিয়ে নতুন এ তারিখ ঠিক করেন আদালত। এর আগে গত ৫ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মামলার অভিযোগ পত্র গ্রহণ করেন। এরপর বিচারের জন্য ঢাকার বিশেষ জজ ১০ আদালতে মামলসটি বদলীর আদেশ দেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর