রাজধানীতে সকাল ৭ টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ মঙ্গলবার সকালে আবহাওয়া পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৭ টা থেকে ৬ ঘণ্টা ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। একইসঙ্গে আকাশ পরিষ্কার ও আংশিক মেঘলা থাকতে পারে। রাজধানী ও তার আশপাশের এলাকার আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। এছাড়া উত্তর, উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২১.২০ ডিগ্রি সেলসিয়াস এবং আদ্রতা ছিল ৮৭ শতাংশ। আজকের সূর্যাস্তের সময় সন্ধ্যা ৫ টা ১৪ মিনিটে। আর আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ৬টা ১১ মিনিটে।
বার্তাবাজার/কে.জে.পি