কিশোরগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মাসুদ বিজয় (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের নগুয়া এলাকায় এই হত্যকাণ্ডের ঘটনাটি ঘটে।
নিহত মাসুদ বিজয় একই এলাকার আব্দুর রহমানের ছেলে। সে নিকলী মুক্তিযোদ্ধা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
সূত্র জানায়, শহরের আখড়া বাজার ও নগুয়া এলাকার দু’দল যুবকের মাঝে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জের ধরে সোমবার সন্ধ্যার পর নগুয়া এলাকায় বিজয়কে ছুরিকাঘাত করা হয়।আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এসজে