বাংলাদেশে আটকা পড়া কাতার প্রবাসীদের ফেরাতে রাষ্ট্রদূতের বৈঠক

কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কন্সুণার দপ্তরের প্রধান অ্যাম্বেসেডর আবদুল্লাহ সাঈদ।

সোমবার (৯ নভেম্বর) বৈঠকে কন্সুলার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কন্সুলার দপ্তরের মধ্যে সহযোগিতা জোরদার করা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এসময় বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের কাতারে প্রত্যাবর্তন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ জসীম উদ্দিন আটকা পড়া বাংলাদেশিদের আর্থিক সংকটসহ অন্যান্য যে সকল সমস্যা মোকাবেলা করছেন সে সম্পর্কে কন্সুলার দপ্তরের প্রধানকে বিষদভাবে অবহিত করেন।

অ্যাম্বেসেডর মোহাম্মদ আবদুল্লাহ সাঈদ আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাবর্তনের ক্ষেত্রে কাতার সরকারের চলমান সহযোগিতার কথা উল্লেখ করে বলেন যে এ বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর