গাজীপুরে রিকশার গ্যারেজ ও বসতবাড়িতে অগ্নিকাণ্ড

গাজীপুরের কোনাবাড়ি এলাকার রিকশার গ্যারেজ ও বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বসতবাড়ির ২৮টি কক্ষ, একটি ছোট ঝুট গুদাম ও একটি রিকশার গ্যারেজ পুড়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুহূর্তের মধ্যে মোজাম্মেল ও রজব আলীর বাসাবাড়ি ও একটি ছোট ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মিরাজুল ইসলাম জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় একটি রিকশার গ্যারেজে আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত সোয় ৯টার দিকে আগুন পুরোপুরি নিভানো হয়। আগুনে বসতবাড়ির ২৮টি কক্ষ, একটি ছোট ঝুট গুদাম ও একটি রিকশার গ্যারেজ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে রিকশার গ্যারেজে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর