নিজের বাবাকে হত্যার বিচার চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল

নিজের বাবাকে হত্যার বিচার চাইলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি তার বাবাকে হত্যাকারীদের বিচার চেয়ে বলেন, বিএনপি মদদপুষ্ট সন্ত্রাসীরা আমার বাবাকে দিন দুপুরে গুলি করে হত্যা করেছে। সেই বিএনপি সন্ত্রাসীদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।

আজ (সোমবার) বিকালে টঙ্গী থানা আওয়ামী লীগের উদ্যোগে সাবেক এমপি ও জাহিদ আহসান রাসেলের বাবা শহিদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন উপলক্ষে চেরাগ আলী এলাকায় আয়োজিত এক আলচনা সভায় তিনি এই দাবি জানান।

তিনি বলেন, আমার পিতার আদর্শ নিয়েই জনগণের সেবা করতে চাই। টঙ্গী ও গাজীপুরের মানুষ আহসান উল্লাহ মাষ্টারকে যেভাবে ভালোবেসেছিলেন, সেই ভালোবাসার কারণেই পরপর চারবার ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিছেন। আমিও আপনাদের পাশে থেকে উন্নয়ন করে যাচ্ছি।

টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজব আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী-লীগনেতা মতিউর রহমান মতি, আসাদুর রহমান কিরণ, কাজী ইলিয়াছ, যুবলীগ নেতা আহব্বায়ক কামরুল আহসান সরকার রাসেলসহ আরও অনেকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর