কেরানীগঞ্জে আয়া দিয়ে অপারেশন, হাসপাতাল সিলগালা

ঢাকার কেরানীগঞ্জে নানা অনিয়মসহ আয়া ও ভুয়া ডাক্তার দ্বারা অপারেশন করানোর অভিযোগে পপুলার গ্যাস্টোলিভার এন্ড জেনারেল হাসপাতাল নামে একটি ক্লিনিকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

এ সময় ২ জনকে আটক করা করে হাসপাতাল কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা জরিমানা করেন।এছাড়াও নানা অনিয়মের কারণে হাসপাতালটি সিলগলা করেদেন।

আজ সোমবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মঈনুল আহসান এর উপস্থিতিতে অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দেবনাথ।

জানা গেছে, পপুলার গ্যাস্টোলিভার এন্ড জেনারেল হাসপাতালের মালিক এম এ গুফুর ঔষধ মালিক সমিতির সভাপতি ও ডায়াগনস্টিক মালিক সমিতির সহ সভাপতি। এ হাসপাতাল ব্যবসা ও ঔষধ মালিক সমিতির মাধ্যমে নয়ছয় করে বিশাল টাকা পয়সার মালিক হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, এম এ গফুর একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কিভাবে সাধারণ মানুষের ঠকিয়ে নিজের আখের গোছানোর জন্য মরিয়া হয়েছেন। গফুর এখন বিশাল টাকার মালিক হয়েছেন।

ঢাকা জেলা সিভিলসার্জন ডা. মঈনুল আহসান জানান, হাসপাতাল পরিচালনা ক্ষেত্রে যে সকল কাগজপত্র সরকারি অফিসে জমা দেওয়া হয় তা নেই, লাইসেন্স নেই রক্ত সঞ্চালন রক্তসঞ্চালন ট্রান্সমেশন এর কোন যন্ত্রপাতি পাওনা যায়নি। অপারেশনগুলো হয়েছে। পপুলার গ্যাস্টোলিভার এন্ড জেনারেল হাসপাতাল একজন আয়া দিয়ে অপারেশন করে আমরা হাতে নাতে আটক করেছি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ জানান, ভোক্তা অধিকার আইনে পপুলার গ্যাস্টোলিভার এন্ড জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করি।নন-টেকনিক্যাল একজন আয়া দিয়ে অপারেশন করায় হাসপাতালেটিকে সিলগালা করেছি। এ সময় আয়া-ভুয়া ডাক্তারসহ দু’জনকে আটক করে ৪ লক্ষ টাকা জরিমানা, আনাদায়ে ৬ মাসের জেল প্রদান করেছি।

তিনি আরও বলেন, হাসপাতালটি চিকিৎসার নামে সাধারণ সেবা প্রত্যাশীদের ভুল চিকিৎসা দিয়ে আসছিল। আমাদের এ সকল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর