আশুলিয়ায় স্বর্ণ ও টাকা লুটের অভিযোগে আটক ৭

ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে জুয়েলারী ব্যবসায়ীর ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুটপাটের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে।

রবিবার (৮ নভেম্বর) রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পর সোমবার ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো- বরিশাল জেলার আগৈলঝড়া থানার নাগিরপার গ্রামের মৃত প্রভুদান সরকারের ছেলে পলাশ সরকার (২৭), বগুড়া জেলার শাজাহানপুর থানার রহিমাবাদ গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে মামুন (৩৪), হবিগঞ্জ জেলার চুনারঘাট থানার দুধপাতিল গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে জহিরুল ইসলাম সানী (২৭), ঢাকা জেলার ধামরাইয়ের মৃত রিয়াজ উদ্দিন এর ছেলে জাকির হোসেন (২৯), আশুলিয়া থানার ডেন্ডাবর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে জামান (৩০), বাগেরহাট জেলার কচুয়া থানার গজারিয়া গ্রামের হাবিবুর রহমানের মৃধার ছেলে নাসির উদ্দিন মৃধা (২৬) ও মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার শামসুল হকের ছেলে জহিরুল ইসলাম ওরফে জাহাদ আলী ( ২৪)।

এব্যাপারে, ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, গত ৩ নভেম্বর রাতে আশুলিয়ার বাইপাইল নামাবাজার এলাকায় ফাগুণী জুয়েলার্স এর মালিক ব্যবসায়ী গৌরাঙ্গ দোকানদার বন্ধ করে ৫ ভরি স্বর্ণ ও নগদ দুই লাখ ৭০ হাজার টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হবার পথিমধ্যে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে ৮/১০ টি ককটেল ফাটিয়ে ডাকাতরা পালানোর সময় এলাকায় আতংকের সৃষ্টি করে। এ ঘটনায় ৭ দিন পর ৮ নভেম্বর (রবিবার) রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭জনকে আটক করা হয়।

ঢাকা জেলা ডিবি (উত্তর) এর পুলিশ পরিদর্শক আবুল বাশার আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা সংঘবদ্ধ ভাবে আশুলিয়ার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো। আজ (সোমবার) আসামিদের আদালতে প্রেরন করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের সামনে আসামিরা ডাকাতির কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর