আশুলিয়ায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঢাকার সাভারের আশুলিয়ায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিববার (৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে আশুলিয়ার তালদিঘী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আশুলিয়া থানার পুলিশ।

আটক মাদক ব্যবসায়ীরা হলো- রংপুরের কাউনিয়া থানার ভেল্লাবাড়ী গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (৪২) ও আশুলিয়ার সুবন্দী তালদিঘী মন্ডল বাড়ীর মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ রুহুল আমিন (৩২)।

এব্যাপারে, আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) জসীম উদ্দিন জানান, রবিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুবন্দী তালদিঘী জব্বারের বাড়ীতে অভিযান চালিয়ে দু’জনকে আটক করি। এসময় তাদের দেহ তল্লাশী চালিয়ে সাইফুলের লুঙ্গিতে লুকিয়ে রাখা ৩০০ গ্রাম ও রুহুল আমিনের কাছে থাকা একটি ব্যাগে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর