আকবরকে সাদা পোশাকের পুলিশ গ্রেফতার করেছে: সিলেটের এসপি

সিলেট জেলা পুলিশের এসপি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানিয়েছেন ভারতে পলায়নরত অবস্থায় সাদা পোশাকের পুলিশ অভিযুক্ত আকবরকে গ্রেফতার করেছেন।

আজ (সোমবার) সন্ধ্যায় আলোচিত পুলিশের বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) আকবরকে গ্রেফতার পরবর্তী এক সংবাদ সন্মেলনে তিনি এই কথা বলেন।

এসময় মোহাম্মদ ফরিদ উদ্দিন কানাইঘাট ও জকিগঞ্জ থানার ওসিসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজিকে ধন্যবাদ জানান আকবরকে গ্রেফতারে সদা তৎপরতা চালিয়ে যাওয়ার জন্য।

তিনি বলেন, আমরা আজ সকালে কানাইঘাটের সীমান্তবর্তী এলাকায় সাব ইন্সপেক্টর আকবর ইন্ডিয়াতে পলায়নরত অবস্থায় আমাদের সাদা পোশাকের পুলিশ ছিল তারা সেখানে তাকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতার করে আমরা ইতোমধ্যে তাকে নিয়ে এসেছে। আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে। ইতমধ্যে অনেক মানুষ সামনে জড়ো হয়েছে।

তিনি জনগনকে আশ্বস্থ করে বলেন সুনির্দিষ্টভাবে ও যথাযথ শাস্তির উদ্দেশ্যে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠূভাবে সম্পাদনের জন্য পুলিশের পক্ষ থেকে যা করণীয় তার সর্বোচ্চটাই করা হচ্ছে। আমরা আপনাদেরকে আস্থা রাখার আহ্বান জানাই। আমাদের পিবিআই এই মামলা তদন্ত করছে। আমরা ইতোমধ্যে পিবিআইয়ের এসপির সাথে কথা বলেছি। তাদের টিম আসলে কিছুক্ষণের মাঝেই আমরা তাদের কাছে আসামিকে হস্তান্তর করবো।

এর আগে দুপুরের দিকে সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের ভারত সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটকের পর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় খাসিয়া পল্লীর সাধারণ মানুষরাই তাকে আটক করেছেন।

এ বিষয়ে পিবিআই সিলেটের বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান বলেন, ‘আকবরকে ভারতের অভ্যন্তরের খাসিয়া পল্লির স্থানীয়রা আটক করে। পরে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর