দুর্নীতির দায়ে বরিশাল সিটির সাবেক মেয়রসহ ৫ জনের কারাদণ্ড

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালসহ পাঁচজনকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত।

আজ সোমবার (৯ নভেম্বর) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মহসিনুল হক এ রায় ঘোষণা করেন। পাশাপাশি আহসান হাবিব কামাল ও ঠিকাদার জাকির হোসেনকে পৃথকভাবে এককোটি টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন, বরিশাল পৌরসভার (বর্তমান বরিশাল সিটি করপোরেশন) নির্বাহী প্রকৌশলী (বর্তমান অবসরপ্রাপ্ত) মো. ইসহাক, সাবেক সহকারী প্রকৌশলী (বর্তমান ঢাকা নগর ভবনের স্থানীয় সরকার বিভাগের আরবান পাবলিক অ্যান্ড এনভয়েরমেস্টাল হেলথ সেক্টর ডেভলপমেন্ট প্রজেক্টের তত্তবাবধায়ক প্রকৌশলী) খান মুহাম্মদ নুরুল ইসলাম, সাবেক বরিশাল পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুস ছাত্তার ও বরিশাল নগরের কালিবারি রোডের বাসিন্দা ঠিকাদার মো. জাকির হোসেন।

আদালতের পেশকার জানিয়েছেন, দুদকের উপপরিচালক আব্দুল বাছেত ২০০২ সালের ১১ অক্টোবর দন্ডপ্রাপ্তদের বিরুদ্ধে ২৭ লাখ ৬০ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করেন। তারা পৌরসভার উন্নয়ন প্রকল্পের টাকার আংশিক কাজ করে বাকি টাকা লোপাট করেন।

জানা গেছে, ১৯৯৫ সালের ২১ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ৩ জুনের মধ্যে তৎকালীন পৌরসভা এলাকায় টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত দেখিয়ে সংস্থাটির জালপ্যাড প্রস্তুত করে ভুয়া দরপত্রের মাধ্যমে ভুয়া ঠিকাদার নিয়োগ করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যেমে বরিশাল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে হিসাব খুলে ওই টাকা আত্মসাত করেন।মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

রায় শেষে আহসান হাবিব কামালকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর