ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এত ট্রাকের চালকসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৮ জন বাসের যাতী আহত হয়েছেন।
আজ সোমবার (৯ নভেম্বর) সকালে সদর উপজেলার রসুলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের আজহার আলীর ছেলে বাসের সুপারভাইজার শাহ আলম হোসেন সেলিম (২৫) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলামের শেখের ছেলে ট্রাক চালক মিজানুর রহমান শেখ (২৮)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মতিউর রহমান জানান, আজ সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও বাসের সুপারভাইজার ঘটনাস্থলেই নিহত হয়।
এ সময় বাসের অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন। নিহতদের লাশ এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বার্তাবাজার/অমি