তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিস সাভারের আশুলিয়ার গোরাট, গোমাইল, ধনাইদ ইউসুফ মার্কেট ও তাজপুর এলাকায় সাতশত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
সোমবার (৯ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে আনুমানিকভাবে সাতশত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজার তুলে জব্দ করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপনন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, আজ (সোমবার) আশুলিয়ার গোরাট, গোমাইল, ধনাইদ ইউসুফ মার্কেট ও তাজপুর এলাকায় অভিযান পরিচালনা করেছি। এখানে একটি অবৈধ চক্র আমাদের মূল সরবরাহ লাইন থেকে নিম্নমানের এবং ঝুঁকিপূর্ণ পাইপ ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে অবৈধ সংযোগ প্রদান করেছে। অভিযান চালিয়ে আমরা এই সম্পূর্ণ লাইন বিচ্ছিন্ন করেছি তাতে আনুমানিক দুই কিলোমিটার ব্যাপী অবৈধ পাইপলাইন তুলে ফেলেছি, এতে করে আনুমানিক সাতশত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলাকালে এসময় আরও উপস্থিত ছিলেন- তিতাসের সাভার জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-প্রকৌশলী নাজমুল হাসান নয়ন, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখসহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।
অভিযান চলাকালে ঘটনাস্থলে যে কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক জুয়েল রানা এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/অমি