বাইডেন যে সুবিধা দিবেন মুসলিম দেশগুলোকে

মার্কিন মুল্লুকের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। তিনি ক্ষমতা গ্রহণের পর তার দেশে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া বেশিরভাগ সিদ্ধান্তই পরিবর্তন করা হবে বলে বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে। বলা হচ্ছে মুসলিম দেশগুলোর প্রতি ইতিবাচক সুবিধা প্রদানের কথাও।

ওয়াশিংটন পোস্টের এক সংবাদে বলা হয়, যেসব মুসলিম প্রধান দেশের উপর ডোনাল্ড ট্রাম্প অভিবাসী নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সেগুলো খুব দ্রুত তিনি বাতিল করবেন। নিষেধাজ্ঞার তালিকায় ছিল ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, ইয়েমেন, ভেনেজুয়েলা, উত্তর কোরিয়া, নাইজেরিয়া এবং মিয়ানমার। আফ্রিকার দেশ সুদানও এই তালিকায় ছিল।

তবে পরবর্তীতে সৌদি নেতৃত্বাধীন আরব জোটে যোগ দিয়ে ইয়েমেনে বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়ার কারণে সুদানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় ট্রাম্প প্রশাসন।

বলা হয়, যে সব কিশোর-তরুণ অবৈধভাবে তাদের স্বপ্ন পূরণের জন্য আমেরিকায় প্রবেশ করেছে তাদেরকে সে দেশে থাকার অনুমতি দেবেন বলে জানিয়েছেন বাইডেন। তিনি এ সংক্রান্ত আইন পুনর্বহাল করতে চাচ্ছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর