বিজয়নগরে মাদকসহ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকসহ ফুলবানু বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব। রবিবার রাতে উপজেলা শ্রীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ফুলবানু শ্রীপুর গ্রামের মৃত জাকির হোসেনের স্ত্রী।

সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার বিজয়নগর শ্রীপুর দক্ষিন এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় ফুলবানু বেগম নামে এক নারীকে আটক করে। পরে তার বসত ঘরে তল্লাশী করে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর