অনলাইনে নয়, ইবির ভর্তি পরীক্ষা হবে স্বশরীরে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনলাইনে নয়, পূর্বের নিয়মে শিক্ষার্থীদের উপস্থিতিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পূর্বের মান বন্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া এবারের ভর্তি পরীক্ষা গুচ্ছ নয়, একক পদ্ধতিতে নিজস্ব নিয়মে হবে। তবে কবে নাগাদ পরীক্ষা হবে, ক্যাম্পাসে, নাকি নিজ বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বিষয়টি নিশ্চিত করে (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ বলেন, সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে এ সিন্ধান্ত গৃহীত হয়। এদিকে এবারের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচনার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। চলতি বছরের এইচএসসির ফলাফল প্রকাশের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর