ওরা চোর, ওরা ভোট চুরি করেছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার পর ফলাফলে জো বাইডেনকে যখন একে একে অঙ্গরাজ্যে বিজয়ী হওয়ার পথে এগোচ্ছিলেন তখন ‘ভোটচুরির’ অভিযোগ তুলে সরব হন ডোনাল্ড ট্রাম্প। ভোট জালিয়াতি হয়েছে দাবি করে কয়েকটি অঙ্গরাজ্যে মামলাও করেন। কিন্তু আদালত তাকে হতাশ করলেও এখনো নিজের অবস্থানে অনড় ট্রাম্প।

গতকাল রোববার (৮ নভেম্বর) ট্রাম্প টুইট করে ডেমোক্র্যাটদের চোর বলে অভিহিত করেছেন।

রোববার রাতে এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আমরা মনে করি এই লোকগুলো চোর। শহরের সকল ভোট যন্ত্রগুলো দুর্নীতিগ্রস্ত। এটা চুরির নির্বাচন।

ব্রিটেনের সেরা ভোট বিশেষজ্ঞ বলেছেন, স্পষ্ঠতই এটা চুরির নির্বাচন ছিল। কারণ কিছু রাজ্যে বারাক ওবামাকেও টপকে গিয়েছেন জো বাইডেন; যা কল্পনাতেও অসম্ভব।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর