স্বেচ্ছাচারিতা ও সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকাসহ বিভিন্ন অভিযোগ তুলে লালমনিরহাট জেলা ট্রাক ও ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদকে অপসারনের দাবি জানিয়েছে সাধারণ শ্রমিকরা।
সোমবার (৯ নভেম্বর) সকালে জেলা শহরের মিশন মোড়ে এক কিলোমিটার ব্যাপী দীর্ঘ এক মানব বন্ধনের মাধ্যমে এই দাবি জানায় সাধারণ শ্রমিকরা।
মানববন্ধনে জেলা ট্রাক ও ট্যাংক লড়ী শ্রমিক ইউনিয়ন ও জেলা বাস,মিনিবাস,কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রায় এক হাজার বিক্ষুদ্ধ শ্রমিক অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলার কালীগঞ্জ উপজেলার চিহ্নিত রাজাকার গোলাম রুসুলের ছেলে আবুল কালাম আজাদ দির্ঘদিন ধরে জেলা ট্রাক ও ট্যংলড়ী শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদকের পদে থেকে সংগঠন বিরোধী বিভিন্ন কর্মকান্ডে লিপ্ত থেকে সাধারন শ্রমিকদের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে।
তার একের পর এক সংগঠন বিরোধী কর্মকান্ডের কারনে সাধারণ শ্রমিকরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এসময় বক্তারা আরো একাধিক সুনির্দিষ্ট অভিযোগ তুলে আবুল কালাম আজাদসহ তার পৃষ্টপোষক বাস মালিক সমিতির সভাপতি সিরাজুল হকেরও অপসারন দাবি করেন।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন ট্রাক ও ট্যাংক লড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী পুনিল চন্দ্র রায়, যুগ্ন সাধারন সম্পাদক কামরুল হাসান, দপ্তর সম্পাদক রেজাউল করিম প্রিন্স, জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারন সম্পাদক বুলবুল আহমেদ।
বার্তাবাজার/অমি