বাইডেন ক্ষমতায় আসায় ২ দেশের সম্পর্ক নতুন উচ্চতা পাবে

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ৪৬ তম প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসায় বাংলাদেশের জনগণের সঙ্গে আমেরিকার জনগণ এবং ২ দেশের সরকারের সম্পর্ক আরও নতুন উচ্চতা পাবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তন, জঙ্গিবাদ নির্মূলসহ অভিন্ন ইস্যুতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচন হবে।

এ ছাড়া আঞ্চলিক ইস্যু, বাণিজ্যিক সম্পর্ক এবং অভিবাসনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বরাবরের মতো জো বাইডেন সরকারের নিকট প্রাধান্য পাবে বলে প্রত্যাশা করেন তিনি।

বুধবার (৯ নভেম্বর) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে থেকে নবনির্মিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টকে অভিনন্দন শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর