দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৮৩ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৯০ জন। মোট শনাক্ত হলো ৪ লাখ ২১ হাজার ৯২১ জন করোনা রোগী।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬২৩ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৭৬৮ জন।
বার্তাবাজার/কে.জে.পি