ফুটবলের জিবন্ত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক স্নায়ু বিশেষজ্ঞ লিয়োপোলদো লুক।
গত ২ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসাপাতালে ভর্তি করা হয় ম্যারাডোনাকে। বর্তমানে লা প্লাতার ইপেন্সা ক্লিনিকে, চিকিৎসাধীন আছেন ম্যারাডোনা। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যারাডোনা।
লিয়োপোলদো লুক বলেন, আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছেন ম্যারাডোনা। খুব দ্রুত সুস্থ হয়ে উঠছেন তিনি। আর তার স্নায়ুর কোনো সমস্যা নেই।
দুয়েক দিনের হাসপাতাল ছাড়তে পারেন বলেও জানিয়েছে চিকিৎসক।
বার্তাবাজার/কে.জে.পি