যেভাবে সীমান্ত থেকে গ্রেফতার করা হয় এসআই আকবরকে

সিলেটে পুলিশের নির্যাতনে মো. রায়হান আহমদের হত্যার ঘটনায় করা মামলার মূল হোতা বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াকে অবশেষে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) রাতে ভারতের দনা বস্তির খাসিয়ারা ভারতের অভ্যন্তরীণ এলাকা থেকে এসআই আকবরকে আটক করে।

পরে সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে কানাইঘাটের সীমান্তবর্তী দনা এলাকায় বসবাসরত বাংলাদেশিদের কাছে খাসিয়ারা তাকে তুলে দেয়।

দ্রুত এসআই আকবর আটকের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সিলেটের জেলা পুলিশ ও কানাইঘাট থানা পুলিশ সীমান্ত এলাকায় ছুটে গিয়ে স্থানীয়দের কাছ থেকে আকবরকে উদ্ধার করে থানায় নিয়ে আসছেন বলে জানিয়েছেন থানার এসআই স্বপন চন্দ্র সরকার।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর