পাবনার আতাইকুলা থানা পুলিশের বিশেষ আভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ওসির নেতৃত্বে রবিবার রাতে ১৯ কেজি ওজনের গাজার গাছসহ এক মাদব ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত শাহাদৎ হোসেন(৩২) সাঁথিয়া উপজেলা আতাইকুলা থানা দুর্গাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
জিজ্ঞাসাবাদে আতাইকুলা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ নিজে বাড়ীতে রোপন করে বিক্রয় করে আসছিল। গোপন এ সংবাদে রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং গাছার গাছ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।
বার্তাবাজার/অমি