খুলনায় মাস্ক না পরায় আটক অর্ধশতাধিক

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় শতাধিক ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হয়েছে। এ সময় মাস্ক না পরার অপরাধে অনেককে জেল-জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে খুলনা মহানগরীর চারটি স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে।

গতকাল রোববার (৮ নভেম্বর) আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রশাসনের পক্ষ থেকে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা সার্কিট হাউস রোড এলাকা থেকে অভিযান শুরু হয়। পর্যায়ক্রমে অভিযান চলে কোর্ট রোড এলাকার শিববাড়ি মোড় ডাকবাংলা মোড়সহ জনবহুল এলাকাগুলোতে।

এ ছাড়া উপজেলাগুলোতেও নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। এ সময় মাস্ক না পরার অপরাধে অনেককে জেল-জরিমানা করা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত প্রায় শতাধিক ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী জানান, ‘এ অভিযান অব্যাহত থাকবে। সারাবিশ্বের করোনার দ্বিতীয় ধাক্কা লেগেছে। এ ধাক্কা মোকাবেলায় খুলনা জেলা প্রশাসন মাস্ক ব্যবহারের ওপর কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এতে খুলনায় করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানান তিনি।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর