গৌরীপুরে ব্রিফকেস বন্দী লাশ উদ্ধার

ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসবন্দী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে পুলিশ ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গঙ্গাশ্রম এলাকায় একটি কাললভার্টের নিচে লাশটি পাওয়া যায়।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর সীমান্তবর্তী গৌরীপুর উপজেলা গঙ্গাশ্রম এলাকায় জোড়া কালভার্টের নিচে একটি ব্রিফকেস পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। ব্রিফকেস দেখে স্থানীয়দের সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ গিয়ে ব্রিফকেস উদ্ধার করে দেখতে পায় ভেতরে অপ্রকৃতস্থ নারীর লাশ।

আনুমানিক ৩৫ বছর বয়সী হাড্ডিসার নারীর দেহ ভেতরে। মহাসড়কের পাশে কালভার্টের নিচে পানির মধ্যে যেনো লাশটি ডুবে থাকে সে জন্য ভেতরে ৫ টি ইট ভরে দেওয়া হয়েছিল।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, কিরীটিনী দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অক্ষম থাকতে পারেন। তার শারীরিক অবস্থা খুবই নাজুক। পরিবার বোঝা সরাতে নারীটিকে হত্যা করে লাশ ব্রিফকেসবন্দী করে ফেলে যেতে পারে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী বলেন, ব্রিফকেসবন্দী নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর