বঙ্গবন্ধুর সমাধিতে শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ শরীয়তপুর জেলার নবগঠিত কমিটি নেতৃবৃন্দ।

রবিবার বিকালে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদের সভাপতি সজল সিকদার ও সাধারণ সম্পাদক আখী আলমগীর সুচনাসহ নেতৃবৃন্দ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সমাধিবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে তারা বঙ্গবন্ধুসহ ১৫-আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন এবং পবিত্র ফাতেহাপাঠ ও মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি সিরাজুল ইসলাম হেবজু, জাহাঙ্গির মাঝি, গোপালগঞ্জ জেলা শাখার শিমুল হাসানসহ সংগঠনের নেতারা।

পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যার শিকার হওয়া তার পরিবারের অন্যান্য নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর