লক্ষ্মীপুরে মিয়ার বেড়ীকে ইউনিয়ন করার দাবিতে সংবাদ সম্মেলন

ভৌগলিক কারনে বঞ্চিত ১৮ হাজার ভোটার এবং ৭০ হাজার বসবাসকৃত লোক নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নকে বিভক্ত করে আলাদা নতুন ইউনিয়ন করার দাবী উঠেছে।

দুপুরে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান মিয়ার বেড়ি ইউনিয়ন বাস্তবায়ন কমিটি নামের একটি সংগঠন। এসময় ওই ইউনিয়নের ৩টি গ্রামের মানুষ স্থানীয় মিয়ার বেড়িকে নতুন ইউনিয়ন ঘোষনার দাবি করেন।

লিখিত বক্তব্যে তারা বলেন, ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়ন সদরের সবচেয়ে বড় ইউনিয়ন। লক্ষ্মীপুর পৌরসভার শেষ থেকে কমলনগর পর্যন্ত ভবানীগঞ্জ ইউনিয়ন। এ ইউনিয়নের দক্ষিণ অ লের মানুষ সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তারা বলেন ৮ থেকে ১০ কিলোমিটারের মধ্যে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়। মাধ্যমিকে পড়তে হলে যেতে হবে ১০ কিলোমিটার দুরে ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় কিংবা তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে।

শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার পাশপাশি অবকাঠামোগত উন্নয়ন থেকেও বঞ্চিত তারা। জেলা প্রশাসন সহ উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। পরে একই দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।
এ সময় উপস্থিত ছিলেন মিয়ার বেড়ি ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও মিয়ার বেড়ি বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারন সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া, যুগ্ম আহবায়ক আবুল হাশেম, আলী আশরাফ, সদর থানা পূর্ব যুবলীগের যুগ্ম আহবায়ক মো: জসিম উদ্দিন জসিম, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হারুনুর রশিদ মাষ্টার, সদস্য নুরুল ইসলাম মেম্বার, নাসির মেম্বার, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আহসান উল্যাহ, আওয়ামীলীগ নেতা হোসেন আহমেদ।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর