লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রেমের সম্পর্কে প্রেমিকের সাথে গৃহত্যাগ করা স্কুলপড়ুয়া কিশোরীর বাবা থানায় অপহরণ মামলা করেছেন।
রবিবার (৮ নভেম্বর) রাতে ৯ম শ্রেণির ওই ছাত্রীকে অপহরণের অভিযোগ তুলে রিংকু(২০) ও হাসান(২০) নামে দুই যুবকের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় অপহরণ মামলা দায়ের করেন কিশোরীর বাবা মিলন।মেয়েটি কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার পূর্ব বিছনদই এলাকায় এই ঘটনাটি ঘটে। তবে বিষয়টি প্রেম ঘটিত বলে জানা গেছে।অভিযুক্ত রিংকু (২০) উপজেলার কেতকীবাড়ী এলাকার মায়ানুর রহমানের ছেলে এবং হাসান (২০) একই এলাকার নুর ইসলামের ছেলে।

থানায় করা অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পূর্ব বিছনদই এলাকার মিলনের ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার বাড়ির অদুরে (কেতকীবাড়ী টু ভোটমারী গামী পাকা রাস্তার ধারে) জনৈক গোলাপের মুদির দোকানে খরচ করতে যায়। এমন সময় রিংকু ও হাসান ঐ ছাত্রীকে জোরপূর্বক মুখ চেপে ধরে মোটরসাইকেলে তুলে অপহরণ করে কেতকীবাড়ী হাটের দিকে নিয়ে যায়। এসময় এলাকাবাসী এ ঘটনা দেখে রিংকু ও হাসানকে আটক করতে গেলে তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।
এবিষয়ে মামলার অভিযুক্ত রিংকু ও সেই কিশোরীর সাথে মোবাইল ফোনে কথা হলে তারা “বার্তা বাজার” কে জানায়, আমরা একে অপরকে দীর্ঘদিন ধরে ভালোবাসি এবং এই বিষয়টি তার(মেয়ের) পরিবারে জানিয়ে একাধিকবার বিয়ের প্রস্তাব দেই।কিন্তু তার বাবা রাজি না হয়ে অন্যত্র তার বিয়ে ঠিক করে।এজন্য আমরা পালিয়ে বিয়ে করে নিয়েছি।এই বিষয়ে আমাকে হাসান বা অন্য কেউ সহযোগিতা করে নি।কিশোরী বলেন,আমি স্বেচ্ছায় রিংকুর সাথে বাড়ি থেকে চলে এসেছি।আমাকে অপহরণ করা হয়নি ও কোন জোরজবরদস্তি করা হয়নি।আমরা দুই একদিনের মধ্যে বাড়ি যাবো।
এজাহারে কিশোরীর বয়স ১৫ বছর উল্লেখ করা হলেও রিংকু এবং সেই কিশোরী দাবী করছে সার্টিফিকেট অনুযায়ী কিশোরীর বয়স ১৮ বছর পেড়িয়েছে,তাই তারা কোর্টের মাধ্যমে বিয়ে করে নিয়েছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল আলম জানান, এবিষয়ে ছাত্রীর বাবা একটি লিখিত অভিযোগ থানায় জমা দিয়েছে।বিষয়টি তদন্তপুর্বক ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/অমি