করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ‘গেরিলা’-খ্যাত এ নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর করোনা রেজাল্ট নেগেটিভ এসেছে। তবে তিনি এখনো সুস্থ নন, শরীরে জ্বর রয়েছে জানিয়েছেন তার মেয়ে এশা ইউসুফ।
তিনি বলেন, গতরাতে পরীক্ষার পর বাবার শরীরে কভিড-১৯ নেগেটিভ ফলাফল এসেছে। কিন্তু শরীর রোগমুক্ত নয়। গত ৭ দিন যাবৎ জ্বর রয়েছে শরীরে। গতকাল থেকে অ্যান্টিবায়োটিক পুনরায় শুরু হয়েছে। আশা করা যায় জ্বর প্রশমিত হবে।
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর পরিচালিত প্রথম চলচ্চিত্র একাত্তরের যীশু। তার নির্মিত ‘গেরিলা’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। সর্বমহলে প্রশংসিত এই ছবি। তার সর্বশেষ সিনেমা ‘আলফা’ ২০১৯ সালে মুক্তি পায়। ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা তিনি।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ‘গেরিলা’-খ্যাত এ নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তবে তার পরিবারের অন্য সদস্যদের রেজাল্ট নেগেটিভ আসে।
বার্তাবাজার/কে.জে.পি