তুরস্কে অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন এরদোয়ানের জামাতা

তুরস্কের অর্থনৈতিক সংকট যখন বিপজ্জনক পর্যায়ে চলে যাচ্ছে এবং দেশটির মুদ্রা দিন দিন মান হারাচ্ছে তখন পদত্যাগ করলেন অর্থমন্ত্রী বেরাত আল-বাইরাক। তিনি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জামাতা।

গতকাল রবিবার স্বাস্থ্যগত কারণ তুলে ধরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন তিনি।

২০১৮ সাল থেকে আল-বিরাক তুরস্কের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

পদত্যাগ সম্পর্কে আল-বাইরাক বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি যে, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখব না।”

উল্লেখ্য চলতি বছর তুরস্কের মুদ্রার দাম শতকরা ৩০ ভাগ কমে গেছে। করোনাভাইরাসের মহামারীর কারণে তুর্কি অর্থনীতি এই সংকটের মুখে পড়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর