সংসদের বিশেষ অধিবেশনে আজ ভাষণ দেবেন রাষ্ট্রপতি

মুজিববর্ষ উপলক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার। যা চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। সন্ধ্যায় অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে একটি প্রস্তাব পাস হবে।

এর আগে ১৯৭২ সালের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ভাষণ সংসদ কক্ষে দেখানো হবে।

গতকাল রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের এই বিশেষ অধিবেশন শুরু হয়েছে।

দেশের ইতিহাসে প্রথম এই বিশেষ অধিবেশন চলাকালে সংসদ ভবনজুড়ে উৎসবের আমেজ দেখা গেছে। করোনা পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

আজ সোমবার সন্ধ্যা ৬টায় অধিবেশনে বঙ্গবন্ধুর ওপর স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর