ফাইনালে আজ মাঠে নামছেন সালমারা

উইমেন্স টি-২০ চ্যালেঞ্জ’ বা মেয়েদের আইপিএলের ফাইনালে আজ সোমবার(৯ নভেম্বর) মাঠে নামছে সালমা খাতুনের দল ট্রেইলব্লেজার্স। এর আগে ২ রানে হেরেও ফাইনালে উঠেছে সালমা খাতুনের দল ট্রেইলব্লেজার্স। সালমাদের হারে বিদায় নিয়েছে জাহানারার দল ভেলোসিটি।

বাংলাদেশে সময় রাত ৮টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে সালমা খাতুনদের প্রতিপক্ষ সুপারনোভাস।

টুর্নামেন্টে এবারই প্রথম খেলছেন সালমা খাতুন। ব্যাট হাতে সুযোগ না পেলেও বল হাতে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। ট্রেইলব্লেজার্সের পক্ষে ২ ম্যাচে খেলেছেন তিনি। ২ ম্যাচে ৬ ওভার বোলিং করে মাত্র ৩৬ রান দিয়েছেন, নিয়েছেন ১টি উইকেট।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর