পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

সোমবার (০৯ নভেম্বর) তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পঞ্চগড় হিমালয়ের অনেক কাছাকাছি হওয়ায় উত্তর থেকে বয়ে আসছে হিমেল হাওয়া। একই সঙ্গে বইছে শীত ও কুয়াশা। বিগত বছরের তুলনায় সারা দেশের মতো পঞ্চগড়ে শীতের তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। ফলে গত তিনদিন থেকে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কুয়াশাছন্ন হয়ে পড়ে পুরো জেলা, সঙ্গে হিমালের হাওয়া পাল্লা দেওয়ায় অনুভূত হচ্ছে শীত।

এবিষয়ে পঞ্চগড় শহরের ভ্যানচালক শহিদুল ইসলাম জানান, আজ সকাল থেকে পঞ্চগড়ে খুব শীত পড়ছে। গত কালকের তুলনায় আজ অনেক বেশি শীত ও কুয়াশা পড়েছে।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস যা চলতি শীত মৌসুমের ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর