দীর্ঘ ৭ বছর পর শিশু সোয়াইব হত্যা মামলার রায় আজ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৫ বছরের শিশু সোয়াইব হত্যা মামলার রায় আজ সেমাবার। চাঞ্চল্যকর এ মামলার দীর্ঘ ৭ বছর পর ২৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে নারায়ণগঞ্জ আদালত আজ সোমবার রায়ের দিন ধার্য করেন।

সোয়াইব হত্যা মামলার ৯ আসামির মধ্যে ৩ জন কারাগারে রয়েছে। বাকি আসামিরা জামিনে রয়েছেন।

সোয়াইবের বাবা নাজমুল ইসলাম মাসুম বলেন, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি দুপুরে সোয়াইব তার বন্ধুদের সাথে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ৬ দিন পর বাড়ির পাশে জঙ্গল থেকে সোয়াইবের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার পর সোয়াইবের বাবা তার ছেলেকে অপহরণের পর হত্যার বিষয়ে থানায় একটি মামলা করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর