চট্টগ্রামে অগ্নিকান্ডে একই পরিবারের ৯ জন দগ্ধ

চট্টগ্রামের কাট্টলীতে অগ্নিকান্ডে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আজ সোমবার তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ কন্ট্রোলরুমের পরিদর্শক জহিরুল ইসলাম।

চট্টগ্রামের কাট্টলীপাড়ায় মরিয়ম ভবনে ভাড়া থাকতেন শিপিং করপোরেশনে চাকরিজীবী মিজানুর রহমান। তার স্ত্রী ফেনীর একটি প্রাথমিক স্কুলের শিক্ষিকা। এ দুর্ঘটনায় তার স্ত্রী ছোট ২ শিশু সন্তান, মা এবং ভাইবোনও দগ্ধ হয়েছেন। তাদের সঙ্গে থাকা ২ জন সাবলেটও দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। শিশু ছেলেটির বয়স ৫ বছর ও মেয়েটির বয়স দেড় বছর।

হাসপাতাল সূত্রে জানা গেছে তাদের অবস্থা আশঙ্কাজনক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর