ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে র্যাব। অবৈধ অনুপ্রবেশের দায়ে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার যাত্রী ছাউনীর এলাকা থেকে রোববার তাদেরকে আটক করা হয়। আজ (সোমবার) রাতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন, শংকর কাশিনাথ দেশমুখের ছেলে বিলাস শংকর দেশমুখ, শমভাজি ভিমরাও মুহিতের ছেলে বাসন্ত শমভাজি মুহিত ও আহমদ বাবালাল মুলানীর ছেলে জাভেদ আহমদ মুলানী। তারা সবাই ভারতের মহারাস্ট্র প্রদেশের শাংলী জেলার বাসিন্দা।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার যাত্রী ছাউনীর সামনে ৩ জন লোককে অবস্থান করতে দেখে, তাদের গতিবিধি সন্দেহ জনক মনে হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তারা ভারতীয় নাগরিক। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেখানে অবস্থানরত র্যাব সদস্য।
সংবাদ পেয়ে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল টিমের সহায়তায় ৩ ভারতীয় নাগরিককে আট আটককৃত ভারতীয় নাগরিকদের পরিচয় জিজ্ঞাসা করিলে ভারতীয় নাগরিক বলে জানায় কিন্তু তারা ভারতীয় নাগরিকের কোন পরিচয় পত্র এবং বাংলাদেশে অবস্থানের কোন বৈধ পাসপোর্ট ভিসা দেখাতে পারেনা।
তাই তাদের বিরুদ্ধে বাংলাদেশ (কন্ট্রোল অফ এন্টি) এ্যাক্ট ১৯৫২ এর ৩(১) ধারার বিধান লংঘন করায় একই আইনের ৪ ধারায় শাস্তি যোগ্য ধর্তব্য অপরাধ করায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এসজে