মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরে সেতুর ওপরে আকস্মিক আগুন ধরে যায় একটি প্রাইভেটকারে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রাইভেটকারের আগুন নিভিয়ে চার যাত্রীকে প্রাণে বাঁচান।
রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধলেশ্বরী নদীর ওপর বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ওপর চলন্ত এই প্রাইভেটকারটিতে আগুন ধরে ধোঁয়া বের হতে থাকে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে প্রাইভেটকারের বেশিরভাগ পুড়ে যায় এবং সে সময় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) মো. কাউসার আলম বলেন, প্রাইভেটকারটির ব্যাটারির বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। বিকট শব্দ ও ধোঁয়ার গন্ধ পেয়ে চালক ও তিন যাত্রী দ্রুত নেমে প্রাণে রক্ষা পান। এরপর গাড়িটি জ্বলতে থাকে।
বার্তা বাজার/কে.কে