গত আগস্টে ইয়াবা সেবন করে ভাইরাল হয়েছিলেন তৎকালীন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ফকির। তার আলচিত এই ইয়াবা সেবনের ভিডিও গনমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
এরপর গত ১৩ সেপ্টেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাদারন সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফরহাদ হোসেন ফকিরকে সংগঠন থেকে বহিস্কার করা হয়।
কিন্তু সম্প্রতি ছাত্রলীগের শীর্ষ এই দুই নেতার সাথে ইয়াবাসেবী ফরহাদ হোসেন ফকিরের তোলা ছবি আবারও ফেসবুকে আপলোড করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক। এই ছবি আপলোডের পরপর আবারও শুরু হয় সমালোচনা।
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘আসলে গত পরশু (বুধবার) আমরা আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঘোষণা করেছি। তিনি অব্যাহতি প্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক আর আমাদের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অনিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বোরহান তারা এসেছিল আমাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে, সেখানে তিনিও এসেছিলেন তিনি যেহেতু সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক ছিলেন আমরা তাকে অব্যাহতি দিয়েছি’।
এ বিষয়ে লেখক ভট্টাচার্যের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তার নম্বরটি বারবার ব্যস্ত পাওয়া যায়।
বার্তাবাজার/এসজে