ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নেশার ওষুধ খাইয়ে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় অপু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে পুলিশ।
এর আগে শনিবার রাতে ছাত্রীর বাবা বাদি হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জিয়ার হোসেনের সহযোগী ইব্রাহিম অপু নামে এক যুবককে গ্রেপ্তার করে।
ধর্ষণের ঘটনায় ঔ ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত জিয়ার হোসেন উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত হেলু মিয়ার ছেলে।
আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। অপু নামে এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত জিয়ার হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/অমি