ফেনীতে একটি বিদ্যুৎ সাব-স্টেশনের গ্রিডে লাগা আগুনে বিদ্যুৎ বিচ্ছিন হয়ে পুরো জেলা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। আজ (রোববার) রাত সাড়ে ৮টার দিকে এই আগুন লাগে।
রাত পৌনে নয়টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে তারা ঘটনাস্থলে যাচ্ছে। হঠাত করে এই অগ্নিকাণ্ডের কারণে পুরো জেলা অন্ধকালে নিমজ্জিত হয়ে পরেছে।
এ বিষয়ে ফেনী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম জানিয়েছেন, হঠাৎ করে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এরপরই সেখানে আগুন লাগে। এতে এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। আধা ঘণ্টার মধ্যে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।
বার্তাবাজার/এসজে