যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে জয়লাভ করেছেন জো বাইডেন। তিনি ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এখন বিশ্ব নেতাদের প্রসংশায় ভাসছেন। অভিনন্দন জানিয়েছেন ।
অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, নরওয়ের প্রধানমন্ত্রী ইয়েন্স স্টলটেনবার্গ, পর্তুগালের প্রধানমন্ত্রী অ্যান্তনিও কোস্তার, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা রাহুল গান্ধী। এই তালিকায় বাদ যায়নি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও।
কিন্তু এখনও অনেক বাঘা বাঘা বিশ্বনেতা বাইডেনকে কিছু বললেননি। জানাননি কোনো শুভেচ্ছা বার্তাও। এই তালিকায় আছেন, মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
পররাষ্ট্র ক্ষ্মতার অন্যতম আধার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা বার্তাও এখনো যায়নি বাইডেনের কাছে। এমনকি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও এখানো বাইডেনকে অভিনন্দন জানাননি।
বাইডেনই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বর্ষিয়ান ব্যক্তি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। ৭৭ বছর বয়সে তিনি নির্বাচিত হয়েছেন। যদিও এখনো তিনি অনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের মসনদে বসেননি।
বার্তাবাজার/এসজে